
ঢাকা, ১৭ আগস্ট : বৈষম্যবিরোধী আন্দোলনে দায়েরকৃত যাত্রাবাড়ী থানার হত্যা মামলার আসামি হিসেবে মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর গুলশান এলাকা থেকে আজ (শনিবার) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি জানান, যাত্রাবাড়ী থানার অধীনে দায়ের হওয়া একটি হত্যা মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সহিংসতায় ঘটে যাওয়া ঘটনায় দায়ের হওয়া এ মামলায় নাসির উদ্দীনের নাম আসামি তালিকায় অন্তর্ভুক্ত ছিল। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।