শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

এক বছরে দেড় লাখ ফোনকল রেকর্ড: ভিন্নমত দমনেই আ.লীগ সরকারের নজরদারি অভিযান

মাগুরা টাইমস ডেস্ক:

আওয়ামী লীগ সরকার আইন ও নীতির তোয়াক্কা না করে এক বছরে বিএনপিসহ ভিন্নমত পোষণকারীদের দেড় লাখেরও বেশি ফোনকল রেকর্ড করেছে বলে জানা গেছে। কেবল বিরোধী রাজনৈতিক দল নয়, বরং রাজনৈতিকভাবে অনুকূল নয় এমন ব্যক্তিদেরও স্পর্শকাতর কল রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ফাঁস করা হয়।

জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান এই অভিযানের নেতৃত্ব দেন বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। বিষয়টি সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনকে জানানো হলে তারা গভীর উদ্বেগ প্রকাশ করে।

মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, ক্ষমতায় টিকে থাকতে আইন ও নীতির বাইরে গিয়ে পরিকল্পিতভাবে এই ফোনকল রেকর্ড করা হয়। এ কাজের জন্য ২৪ ঘণ্টা কাজ করত একটি বিশেষ টিম।

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় নেতাদের ব্যক্তিগত ফোনালাপ শুধু ফাঁসই করা হয়নি, বরং তা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারও করা হয়েছে। ছাত্র আন্দোলনের সময় এমনকি মন্ত্রিপরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন রেকর্ডও গণভবন থেকে উদ্ধার হয়।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের সিদ্ধান্তও আসে এনটিএমসির সাবেক মহাপরিচালকের কাছ থেকে। ২০২৪ সালের ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট, এবং ১৮ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়—যা টানা পাঁচ দিন স্থায়ী ছিল। মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল ১০ দিন, আর ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো সেবা বন্ধ ছিল ১৩ দিন।

জিয়াউল আহসান ২০২২ সাল থেকে এনটিএমসির মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি একাধিক মামলায় কারাগারে আছেন, যার মধ্যে রয়েছে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ