শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরার শ্রীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে গুরুতর জখম

তৌহিদ, মাগুরা:

মাগুরার শ্রীপুর উপজেলায় এক বৃদ্ধ ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে পায়ের রগ কেটে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার এলাকার একটি সাঁকোর কাছে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যবসায়ীর নাম আব্দুল জলিল মোল্লা (৭০)। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার নতুনভুক্ত মালিথীয়া গ্রামের মৃত জহর মোল্লার ছেলে এবং শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

আহতের স্বজনরা জানান, বুধবার রাতে ব্যবসা শেষে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফিরছিলেন জলিল মোল্লা। পথে বাজারসংলগ্ন সাঁকোর কাছে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের হারুন, ফারুক, তুজাম, চাকদাহ গ্রামের এরশাদ, উলুবাড়িয়া গ্রামের পাভেল মণ্ডল ও শাহীন চুন্নুসহ আরও কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।

দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয় এবং মাটিতে ফেলে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে শ্রীপুর থানা পুলিশ জানায়, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল জলিল মোল্লার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ