বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

হামের বিস্তার রোধে মাগুরায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ

তৌহিদ মাগুরা প্রতিনিধি

দেশব্যাপী হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধ কার্যক্রম জোরদারের লক্ষ্যে মাগুরায় এক উদ্বুদ্ধকরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ড্রপআউট, সফট আউট ও পজিটিভ কেস শনাক্তকরণের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
মাগুরা স্বাস্থ্য বিভাগ ও মাগুরা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

মাগুরা সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, বিএমএ মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক ডা. আব্দুল হাই এবং মাগুরা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ শফিকুল ইসলাম শফিকসহ জেলার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ার হোসেন খান বলেন, মাগুরায় জেলা ও পুলিশ প্রশাসন সমন্বিতভাবে আস্থার সঙ্গে কাজ করছে। তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালে রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও মানসিক সমর্থন দিলে প্রতিরোধ কার্যক্রম আরও সফল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ