রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুজ্জামানের নেতৃত্বে মহম্মদপুরে চিকিৎসকের ওপর হামলা, ডিএসবি কনস্টেবল লাঞ্ছিত 🌾 মাগুরা-১ ও ২ আসনে ধানের শীষের জয়ধ্বনি: বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থীরা চ্যানেল আইয়ে ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫-এর জমকালো আয়োজন সার্বভৌমত্ব রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন : মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা নির্বাচন ও ধর্মীয় ছুটিতে ফেব্রুয়ারিতে টানা ৫ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান মাগুরায় ভয়াবহ দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের অকাল মৃত্যু, মাগুরায় হত্যা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতাকে গণধোলাই, হাসপাতালে ভর্তি জনগণের ইচ্ছাই চূড়ান্ত’—শেখ হাসিনার সন্তানদের রাজনীতি নিয়ে তারেক রহমানের বক্তব্য মাগুরায় ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও সমাবেশ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, সোমবার মহাসমাবেশে নেতৃত্ব দেবেন

সার্বভৌমত্ব রক্ষায় গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর প্রশাসন : মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আসন্ন নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য করার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
রোববার (৮ জানুয়ারি) সকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, “নির্বাচন যেন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। কোনো ধরনের অনিয়ম বা সহিংসতার সুযোগ দেওয়া হবে না।”
সভায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রয়োজন, আইনশৃঙ্খলা বাহিনী তা বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতেও প্রশাসন সর্বদা সক্রিয় থাকবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, পৌর প্রশাসক ইমতিয়াজ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমির এম বি বাকের, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মোস্তফা কামাল, জেলা বিএনপির নেতা ফারুকুজ্জামান ফারুক, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন ফকির, এনএসআই-এর সহকারী পরিচালক রাজিব হাসান, ছাত্র সমন্বয়ক হুসাইনসহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ