বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরনাম :
এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা হামের বিস্তার রোধে মাগুরায় প্রশাসন-স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট বদরুল আলম

মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

অদ্য ১১ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শালিখা উপজেলার আড়পাড়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেল, চিনি, মাংসের দোকান, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

অভিযান চলাকালে আড়পাড়া বাজারের “মেসার্স মহামায়া ট্রেডার্স” নামক প্রতিষ্ঠানকে পূর্বে সতর্ক করা সত্ত্বেও পণ্যের মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খোলা অবস্থায় তেল, চিনি, আটা, ময়দা ও বেসনসহ খাদ্যপণ্য বিক্রি করা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি—এসব অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এছাড়া আইন বহির্ভূত মোড়কীকরণ, মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিগ্রস্ত পণ্য ভালো পণ্যের সঙ্গে মিশিয়ে বিক্রির অভিযোগও পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে মোট একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে সর্বমোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যান্য ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিস, মাগুরার মো. আলমগীর হোসেন এবং মাগুরা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ