বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি থেকে মাগুরার নতুন এসপি: মোল্লা আজাদ হোসেনকে গার্ড অব অনার

তৌহিদ মাগুরা প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালনকারী মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা) মাগুরা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্বতন পুলিশ সুপার হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়ে ২০২৬ সালের মার্চ মাসে নতুন কর্মস্থলে যোগদান করেন।

বুধবার মাগুরায় পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
দায়িত্ব গ্রহণের পর নবাগত এসপি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ইউনিটের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, মাগুরা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। তিনি পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন এবং জনসাধারণের আস্থা অর্জনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সকল ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নবাগত পুলিশ সুপারের যোগদানে জেলার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্বে মাগুরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ