বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

তৌহিদ, মাগুরা:

মাগুরামাগুরাতে শ্রীপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার, ৩০ জুলাই দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এসইডিপি’ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানটি শুরু হয় এক আলোচনা সভার মধ্য দিয়ে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ