মাগুরামাগুরাতে শ্রীপুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বুধবার, ৩০ জুলাই দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে এই সম্মাননা প্রদান করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের 'পারফরম্যান্স বেজড গ্রান্ড ফর সেকেন্ডারি ইন্সটিটিউটশন স্কিম এসইডিপি' প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানটি শুরু হয় এক আলোচনা সভার মধ্য দিয়ে। শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি।একাডেমিক সুপারভাইজার মোঃ বাকী বিল্লাহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পুরস্কারের অর্থ জমা দেওয়া হয়।