রবিবার, ১৭ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরনাম :
পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত মাগুরায় দুই কলার হাটে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত জামিনে মুক্তির পর কারাফটকেই ফের গ্রেপ্তার যুবলীগ নেতা কুটি শহীদ ছাত্রদল নেতা হত্যার মামলায় জামিন, মাগুরায় আইনজীবীদের চেম্বার তছনছ

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নরেন সাহা

মোহাম্মদ তারেক

ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্হাপনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড – ২০২৫

আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি চট্টলার কৃতি সন্তান বিশিষ্ট সংগঠক,শিক্ষক,কর্পোরেট লিডার, তবলা ও সংগীত শিল্পী নরেন সাহা এবার পেয়েছেন ময়ূর পঙ্খী স্টার অ্যাওয়ার্ড । বহুগুণের প্রতিভাবান এই শিল্পীকে আউটস্ট্যান্ডিং আর্টিস্ট হিসেবে এ পুরষ্কার প্রদান করা হয়।

রাজধানী ঢাকার “বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অডিটোরিয়ামে বসেছিল তারকাদের মিলনমেলা । অনুষ্ঠানে নরেন সাহাকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা চলচিত্র শিল্পী, নির্মাতা,
সংগীতশিল্পী,উদ্যোক্তা,ক্রিকেটার,চিকিৎসক,সাংবাদিক,সামাজিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্বসহ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমন,তসলিমা আক্তার কনিকা প্রমুখ।
আন্তর্জাতিক বিশ্বতানের প্রতিষ্ঠাতা সভাপতি সাথে আমন্ত্রিত সফর সঙ্গী ছিলেন ঢাকা জেলার সাংস্কৃতিক সম্পাদক অপূর্ব সাহা ও প্রচার সম্পাদক সাংবাদিক তারান্নুম রিয়া মনি।

এদিকে ময়ূরপঙ্খী ফাউন্ডেশন এর উদ্যোগে ও ময়ূরপঙ্খী ইন্টারন্যাশনাল এর ইভেন্ট ব্যবস্হাপনায় ময়ূরপঙ্খী অ্যাওয়ার্ড-২০২৫ প্রাপ্তিতে বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র আব্দুর রাজ্জাক ও আন্তর্জাতিক বিশ্বতান পরিবারের সর্বস্থরের কর্মকর্তারা নরেন সাহার উত্তর উত্তর সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ