সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরনাম :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্বে রাশেদ খাঁন ২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’: সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অনন্য যাত্রা ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, চ্যানেল আইয়ে শুরু ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা?

ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ

মাগুরা টাইমস ডেস্ক

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) কায়সার হামিদ লোভন বর্তমান তরুণ প্রজন্মের আচরণ, দায়িত্ববোধ, নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
নিজের ব্যক্তিগত ফেসবুক ওয়ালে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, আজকের প্রজন্মকে এককভাবে দোষারোপ করার আগে নিজেদের ভূমিকা মূল্যায়ন করা জরুরি। তাঁর মতে, সন্তানদের চরিত্র গঠনের প্রধান দায়িত্ব পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত।
তিনি লেখেন, শুধু শিক্ষা ব্যবস্থাকে দোষারোপ করলেই চলবে না। অযোগ্য বা অনিবেদিত ব্যক্তিদের শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বে বসিয়ে পরে সেই ব্যবস্থাকেই দোষ দেওয়া আত্মসমালোচনার অভাবের পরিচয়।
পারিবারিক সম্পর্কের পরিবর্তনের প্রসঙ্গ টেনে কায়সার হামিদ লোভন বলেন, বর্তমানে অনেক বাবা-মা সন্তানদের অভিভাবকের চেয়ে বন্ধু হয়ে উঠছেন। ফলে সন্তানদের কাছে শাসন, জবাবদিহিতা ও সীমারেখার গুরুত্ব কমে যাচ্ছে। তিনি মনে করেন, শাসন মানে নির্যাতন নয়; বরং ভালোবাসার মধ্য দিয়ে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষা দেওয়া।
তিনি আরও উল্লেখ করেন, বিদেশি সংস্কৃতি ও বিভিন্ন প্যারেন্টিং তত্ত্ব অনুসরণ করতে গিয়ে আমরা নিজেদের সামাজিক বাস্তবতা ও পারিবারিক ঐতিহ্যকে উপেক্ষা করছি। অথচ ভালো বিষয় গ্রহণের পাশাপাশি নিজস্ব মূল্যবোধও ধরে রাখা প্রয়োজন।
স্ট্যাটাসে তিনি অতীতের পারিবারিক ও সামাজিক পরিবেশের কথাও স্মরণ করেন, যেখানে বাবা-মা, শিক্ষক এবং এলাকার মুরুব্বিদের প্রতি শ্রদ্ধা ও জবাবদিহিতা ছিল স্বাভাবিক বিষয়।
সবশেষে কায়সার হামিদ লোভন বলেন, আমরা জিপিএ, ক্যারিয়ার ও আর্থিক সফলতার পেছনে ছুটতে গিয়ে ভালো মানুষ তৈরির দায়িত্ব অনেকটাই ভুলে গেছি। অথচ একটি জাতির প্রকৃত শক্তি শুধু অর্থনৈতিক উন্নয়নে নয়, তার মানুষের চরিত্র, মূল্যবোধ ও নৈতিকতার মধ্যেই নিহিত।

 

ফেসবুক পোস্টের সঙ্গে তিনি একটি পারিবারিক ছবিও শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “ছবিটা শুধু অ্যাটেনশনের জন্য, যেখানে এক প্রজন্মের দোয়া, আরেক প্রজন্মের স্বপ্ন।” ছবিতে তাঁর মেয়ে ঈভিতার গ্র্যাজুয়েশন গাউন পরিয়ে দিচ্ছেন পরিবারের প্রবীণ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ