শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরার দুই আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৪

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুইটি সংসদীয় আসনে মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। একই সঙ্গে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি) বেলা ১১টায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ আনুষ্ঠানিকভাবে বৈধ ও বাতিল হওয়া প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।
মাগুরা–১ আসন
মাগুরা–১ আসনে বৈধ প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত মনোয়ার হোসেন খান,
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল মতিন,
গণঅধিকার পরিষদের ডা. খলিলুর রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের নাজিরুল ইসলাম,
বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের শম্পা বসু,
বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন,
জাতীয় পার্টির জাকির হোসেন মোল্লা
এবং খেলাফত মজলিসের ফয়জুল ইসলাম।
এই আসনে আয়কর রিটার্ন দাখিল না করায় গণফোরামের প্রার্থী মিজানুর রহমান এবং ঋণখেলাপি থাকায় স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাগুরা–২ আসন
মাগুরা–২ আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি  বাকের
এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তফা কামাল।
অন্যদিকে এই আসনে হলফনামা অসম্পূর্ণ থাকায় জাতীয় পার্টির প্রার্থী মশিয়ার রহমান এবং কাগজপত্র ত্রুটিপূর্ণ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জেলা রিটার্নিং অফিসার প্রার্থীদের বৈধ ও বাতিলের তালিকা ঘোষণার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমান ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আগামী ১১ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ