রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

শিক্ষা-স্বাস্থ্য-নারী ক্ষমতায়নে মাগুরায় হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের দুই দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী গুণীজন সংবর্ধনা ও বিনামূল্যের মেডিকেল ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) মাগুরা পৌরসভার বেলনগর এলাকায় গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরদিন শনিবার (১৩ ডিসেম্বর) একই স্থানে আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প।

এই কর্মসূচির অংশ হিসেবে সমাজে বিশেষ অবদান রাখায় বিভিন্ন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে কৃতি ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সাইকেল, ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এসব উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে গতি আনবে এবং ঝরে পড়া রোধে সহায়ক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনোয়ার হোসেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-১ ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী যথাক্রমে মোঃ আব্দুল মতিন এবং অধ্যাপক এম. বি. বাকের উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও এনটিভির জেলা করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ।

একইসঙ্গে হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন, বাংলাদেশ ফাইন্যান্স, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি ও আফরোজা বেগম হাসপাতালের যৌথ উদ্যোগে মাগুরায় দুই দিনব্যাপী একটি সমন্বিত সামাজিক উন্নয়ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।

১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারী ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনমান উন্নয়ন।

কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও ল্যাপটপ বিতরণ করা হয়, যা ডিজিটাল শিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল বিতরণ করা হয়।

এছাড়া আফরোজা বেগম হাসপাতালের সহযোগিতায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

নারী ক্ষমতায়নের অংশ হিসেবে ক্ষুদ্র উদ্যোক্তা নারীদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। একইসঙ্গে বাংলাদেশ ফাইন্যান্সের উদ্যোগে একটি আর্থিক সাক্ষরতা ক্যাম্প আয়োজন করা হয়। এতে সঞ্চয়, আর্থিক পরিকল্পনা, দায়িত্বশীল ঋণ গ্রহণ ও প্রাতিষ্ঠানিক আর্থিক সেবা বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটির সাবেক প্রেসিডেন্ট এবং হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ কায়সার হামিদ। তিনি বলেন,
“এই উদ্যোগ সমাজ উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক দায়বদ্ধতার প্রতি আমাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। আমরা সমাজের সার্বিক কল্যাণে কাজ করে যেতে চাই।”

এছাড়াও বক্তব্য দেন হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ বিশ্বাস, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটির প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরি এবং বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাইসহ অন্যান্য অতিথিরা।

সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক পৌর চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, বিএনপি ও জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থীরা, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক শাহীনুর ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় জনগণ ও উপকারভোগীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, ডিজিটাল অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক ক্ষমতায়নে এর ইতিবাচক প্রভাবের কথা তুলে ধরেন।

এ যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স, হাবিবউল্লাহ বিশ্বাস ফাউন্ডেশন, রোটারি ক্লাব অব ঢাকা মেগাসিটি ও আফরোজা বেগম হাসপাতাল একটি অন্তর্ভুক্তিমূলক ও ক্ষমতায়িত বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ