শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় চুরির অভিযোগে যুবককে গণপিটুনিতে হত্যা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাঙ্গালিয়া গ্রামের একরামুলের বাড়ি থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগ ওঠে। এর জেরে সকাল সাড়ে ৬টার দিকে গ্রামবাসী ইসরাফিলকে তার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, কয়েক দিন আগে পূর্ব নারায়ণপুর গ্রামের এক যুবকের মোবাইল চুরির পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে আসছিল স্থানীয়রা। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করা হয়।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “একরামুলের বাড়ি থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় গ্রামবাসী ইসরাফিলকে অভিযুক্ত করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরাফিলের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলা নেই, তবে অতীতে মামলা ছিল। সব দিক বিবেচনা করে তদন্ত চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ