রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় দুই সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন, মাগুরার যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কালেক্টরেট মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলার সহকারী বন সংরক্ষক খোন্দকার মো. গিয়াস উদ্দীন। সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবিরসহ আরও অনেকে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদেরসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে জেলা প্রশাসক মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় মোট ৩০টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, বৃক্ষমেলা আগামী দুই সপ্তাহব্যাপী চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ