বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় সাত হাজার টাকা চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

তৌহিদ, মাগুরা

মাগুরা সদর উপজেলার আলাইপুর গ্রামে সাত হাজার টাকা চুরির অভিযোগে সজল মোল্লা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। রবিবার ১০ আগস্ট রাত ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়।

নিহত সজল মোল্লা মাগুরা সদর উপজেলার আলাইপুর পূর্ব পাড়া গ্রামের শরিয়ত মোল্লার ছেলে।
এ ব্যাপারে সজলের চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান, রবিবার সকালে খবির মুন্সি, তাঁর ছেলে ও ভাতিজারা মিলে চুরির অভিযোগে সজলকে ধরার চেষ্টা করেন। পরে তারা বিকেল ৫টার দিকে আলাইপুর কালিতলা এলাকা থেকে তাঁকে ধরে নিয়ে যায়। এর পর তারা সজলের উপর প্রচন্ড মারধর করে। পরে রাত ১০টার দিকে সজলের অবস্থার অবনতি হলে খবির মুন্সিরা তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করে। ভর্তির কিছুক্ষণ পর সেখানে সজলের মৃত্যু হয়। এসময় হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা খবির মুন্সি দাবি করেন, সজল তাঁর বাড়ি থেকে সাত হাজার টাকা চুরি করেছিল।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আইয়ুব আলী বলেন, চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এই মূহুর্তে কারো নাম প্রকাশ করা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা করা হয়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রয়েছে। ময়না তদন্ত সমাপ্ত হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ