রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরার ভায়না পৌর কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি

তৌহিদ, মাগুরা:

মাগুরা শহরস্হ ভায়না পৌর কবরস্থানের ৯২টি মূল্যবান লাইট চুরি হয়েছে। এ যেন রীতিমতো “চোরে শোনেনা ধর্মের কাহিনী ” এই কথাটিকে সার্থক করে তুলেছে। লাইটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় কবরস্থান কমিটির পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, চুরির ঘটনা গত শুক্রবার গোরস্তান কমিটির নজরে আসে। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পৌর কবরস্থানের খাদেম আবু বক্কার জানান, গত দুই দিনের মধ্যে এ ঘটনা ঘটে। প্রথম দিন কয়েকটি লাইট খুলে নেওয়া হলে ধারণা করা হয়েছিল, মেরামতের জন্য ঠিকাদারের লোক এগুলো নিয়ে গেছে। কিন্তু পরের রাতেই সবগুলো লাইট খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিটি লাইটের গোড়া থেকে মূল অংশ খুলে নেওয়া হয়েছে এবং ইলেকট্রিক তার সযত্নে টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা খোকন চোপদার বলেন, “ঠিকাদারের লোক সেজে দিনের বেলা কেউ খুলে নিয়ে গেছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কবরস্থানে কোনো সিসি ক্যামেরা নেই।” আরেক স্থানীয় বাসিন্দা আশরাফ বলেন, “কবরস্থানের মতো পবিত্র জায়গায় লাইট চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। কবরস্থানে দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি।”

মাগুরা পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আহসান বারী জানান, প্রতিটি লাইটের মূল্য প্রায় তিন হাজার টাকা। চুরির ঘটনায় গোরস্তান কমিটি ও পৌরসভা থানায় অভিযোগ দিয়েছে। জন নিরাপত্তার কথা বিবেচনা করে বর্তমানে ইলেকট্রিক তারে টেপ পেচানো সহ মেইন সুইচ বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ