রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

সাংবাদিক হত্যার প্রতিবাদে মাগুরায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ

মাগুরা প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা। শনিবার (০৯আগস্ট) দুপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। উক্ত উক্ত মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে বক্তারা তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং সারাদেশে সাংবাদিকদের ওপর চলমান মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী এবং সঞ্চালনায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ। বক্তব্য রাখেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ আলী, বাংলাদেশের আলো পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি এস এম শিমুল রানা , বাংলা টিভি মাগুরা জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দিবালোকে সাংবাদিক তুহিনকে যেভাবে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং অন্য সাংবাদিক আনোয়ার হোসেনকে পুলিশের সামনেই হাত-পা ভেঙে ফেলা হয়েছে—তা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হামলা।”

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন নৃশংস ঘটনার পরও যদি দ্রুত বিচার না হয় এবং দোষীদের আইনের আওতায় না আনা হয়, তবে সারাদেশের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে নামতে হবে।”

সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি সকল আসামিদের গ্রেপ্তার না করা হয়, তাহলে মাগুরা থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ