বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরা সদরে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় ডিজিটাল শিক্ষার প্রসারে উদ্যোগ

মাগুরা টাইমস্ ডেস্ক

মাগুরা সদর উপজেলার ২০২৪-২৫ অর্থবছরের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হাসিবুল হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,

> “শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতেই এ উদ্যোগ। এ ধরণের সহায়তা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে।”

এই বিতরণ কার্যক্রম মাগুরার শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ