বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরার রাজাপুরে ‘মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি মাগুরা ইউনুস আলী
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি, মহম্মদপুর শাখার উদ্যোগে “মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মহম্মদপুর উপজেলার রাজাপুর মাদ্রাসার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়ক ও যশোর জেলা সভাপতি মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, সহ-সমন্বয়ক ও যশোর জেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম এবং মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী।

প্রধান অতিথির বক্তব্যে ড. আলী আফজাল বলেন,

“চিকিৎসা ক্ষেত্রে প্রতি হাজারে একজন চিকিৎসকের প্রয়োজন থাকলেও আমাদের দেশে বাস্তবে প্রতি ১০ হাজারে একজন চিকিৎসক মেলে। এই ঘাটতি পূরণে পল্লী চিকিৎসকরা মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁরা গ্রামীণ জনস্বাস্থ্যের প্রথম সেবাদাতা। তাঁদের দক্ষতা ও প্রশিক্ষণ বাড়ালে দেশের স্বাস্থ্যখাত আরও শক্তিশালী হবে।”

আলোচনা সভায় জেলার বিভিন্ন স্থান থেকে আসা প্রায় দুই শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে নানা অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ