বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় সাপের কামড়ে শাওন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

তৌহিদ, মাগুরা

মাগুরাতে সদর উপজেলার শ্রীকান্তপুর গ্রামে সাপের কামড়ে শাওন শিকদার (১৯) নামে এইচএসসি পরীক্ষার্থী এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার ২৭ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাওন শিকদার ওই গ্রামের বাদশাহ শিকদারের ছেলে এবং আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয়ের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

এ বিষয়ে শাওনের চাচাতো ভাই জহির শিকদার জানান, সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে হাঁটতে বের হলে একটি বিষধর সাপ শাওনকে কামড় দেয়। কামড় দেওয়ার পর পরিবারের লোকজন তাকে দ্রুত স্থানীয় এক ওঝার বাড়িতে নিয়ে যান। সেখানে কিছুক্ষণ ঝাড়ফুঁক চললেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে আরেক ওঝার কাছে নেওয়া হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষমেশ রাত সাড়ে ১১টার দিকে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসময় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মামুনুর রশীদ বলেন, “ওই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। শুনেছি, তাকে ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। অথচ আমাদের হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম মজুত রয়েছে। যদি সময়মতো চিকিৎসা দেওয়া হতো, তাহলে হয়তো যুবকটিকে প্রাণে বাঁচানো যেত।” মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে সোমবার সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকদের মতে, সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র কার্যকর উপায়। ওঝার ঝাড়ফুঁকে সময় নষ্ট করলে বিপদ বাড়ে। শাওনের মৃত্যু সেই করুণ বাস্তবতারই প্রমাণ। এই আধুনিক যুগে এসে এজাতীয় গোঁড়ামী আমাদের কাম্য নয়।আশাবরি আগামীতে আমরা আরো সচেতন হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ