বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরনাম :
চ্যানেল আইয়ে ‘চাঁদ তারার গুঞ্জরণ’: শাকিব–পূর্ণিমার বিশেষ আড্ডা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্বে রাশেদ খাঁন ২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’: সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অনন্য যাত্রা ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, চ্যানেল আইয়ে শুরু ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি

চ্যানেল আইয়ে ‘চাঁদ তারার গুঞ্জরণ’: শাকিব–পূর্ণিমার বিশেষ আড্ডা

মাগুরা টাইমস ডেস্ক

দর্শকদের জন্য ২৪ জুলাই বৈচিত্র্যময় দুই বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। একদিকে থাকছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও পূর্ণিমাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’, অন্যদিকে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘তোমাতেই মগ্ন থাকি’।

নব্বই দশকের জনপ্রিয় নায়িকা পূর্ণিমার উপস্থাপনায় ‘চাঁদ তারার গুঞ্জরণ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। অনুষ্ঠানে উঠে আসবে তার ব্যক্তিজীবন, প্রেম, অভিনয়জীবনের নানা জানা-অজানা গল্প এবং ক্যারিয়ারের বিভিন্ন স্মৃতি। একসময় শাকিব–পূর্ণিমা জুটি একাধিক জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছিল, সেই স্মৃতিও ফিরে আসবে প্রাণবন্ত আড্ডায়।

অনুষ্ঠানের শুরুতেই ‘পরান যা জ্বলিয়া রে’ গানের তালে নাচতে নাচতে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। পুরো আয়োজনজুড়েই থাকছে দর্শকদের জন্য নানা চমক। ইফতেখার মুনিমের প্রযোজনায় অনুষ্ঠানটি ২৪ জুলাই রাত ১০টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে।


এদিকে একই দিনে বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘তোমাতেই মগ্ন থাকি’। তারিক মোহাম্মদ হাসানের নির্মাণে মঞ্চ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া একঝাঁক তরুণ-তরুণীকে নিয়ে নির্মিত এ টেলিফিল্মে অভিনয় করেছেন প্রাস্তর দস্তিদার, ইয়ুমনা, শাহেদ আলী সুজন, কাজী রাজুসহ আরও অনেকে।
দুই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ২৪ জুলাই দর্শকদের জন্য বিনোদনের বিশেষ পসরা সাজিয়েছে চ্যানেল আই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ