সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরনাম :
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার

তৌহিদ মাগুরা প্রতিনিধি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর অভিযোগে মাগুরা সদর থানা জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান (৩২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ জুন) বিকেলে মাগুরা সদর উপজেলার ভায়না এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে শনিবার (২৭ জুন) ভুক্তভোগী এক নারী মাগুরা সদর থানায় ধর্ষণের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকার বাসিন্দা সম্পা বিশ্বাস (২৯) অভিযোগে উল্লেখ করেন, প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে রিফাতুল ইসলাম রায়হানের সঙ্গে তার পরিচয় হয়। সে সময় তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে কলেজপাড়া এলাকার পুরাতন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অভিযোগে বলা হয়, পরিচয়ের পর রায়হান নিয়মিত তার খোঁজখবর নিতেন এবং ভুক্তভোগীর ভাড়া বাসায় যাতায়াত শুরু করেন। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের প্রসঙ্গ উঠলে তিনি বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ২৫ মে ২০২৬ সকাল আনুমানিক ৯টার দিকে রায়হান ওই নারীর ভাড়া বাসায় গিয়ে পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের দাবি জানালে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাসা থেকে চলে যান। এতে মানসিকভাবে ভেঙে পড়ে ভুক্তভোগী আত্মহত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়েছে, ঘটনার বিষয়ে স্থানীয় কয়েকজন ব্যক্তি অবগত রয়েছেন এবং তারা সাক্ষ্য দিতে পারবেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, এসব অভিযোগ মামলার এজাহারে উল্লিখিত। অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ