বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরনাম :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্বে রাশেদ খাঁন ২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’: সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অনন্য যাত্রা ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, চ্যানেল আইয়ে শুরু ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা?

বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই

মাগুরা টাইমস্ ডেস্ক

মাগুরা জেলার বেলনগর মোল্লাপাড়া নিবাসী, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান সরকারি আমিন ও সার্ভেয়ার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পূর্বে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯৫ বছর। তিনি ১৯৩৮ সালে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাগুরা জেলার একজন দক্ষ, সৎ ও ন্যায়নিষ্ঠ সার্ভেয়ার (আমিন) হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। তাঁর সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার কারণে তিনি মানুষের আস্থা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

তিনি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের গর্বিত সন্তান ছিলেন।

তিনি শুধু একজন পেশাজীবীই ছিলেন না, বরং একজন ভালো ফুটবলার হিসেবেও পরিচিত ছিলেন। তরুণ বয়সে খেলাধুলার মাধ্যমে তিনি এলাকায় ক্রীড়াঙ্গনেও বিশেষ সুনাম অর্জন করেন।
মাগুরা জেলার মানুষ তাঁকে এক নামে চিনতেন—“সার্ভেয়ার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা)” নামে তিনি সর্বাধিক পরিচিত ছিলেন।
তিনি মৃত্যুকালে পাঁচ পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
প্রয়াত এই গুণী ব্যক্তির সাথে লেখকের শেষ দেখা হয়েছিল মাত্র দুই সপ্তাহ আগে—যা এক গভীর স্মৃতি হয়ে থাকবে। তাঁকে পিতার আসনে সম্মান দিয়ে স্মরণ করার অনুভূতি আজ আরও গভীর বেদনার হয়ে উঠেছে।
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধী সমাজ, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিক মহল তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন।
মাগুরা জেলার বেলনগরের এই কৃতি সন্তান, সমাজসেবী, ক্রীড়াবিদ ও পরোপকারী সার্ভেয়ার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন)-এর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
এস এইচ মিডিয়া অনলাইন, মাগুরা টাইমস ২৪, মাগুরা টক, ডেইলি মাগুরা, কছুন্দী ইউনিয়ন আপডেট ও মাগুরা পরিবারের পক্ষ থেকে মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে। পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি—তিনি যেন শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন। 🕊️


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ