মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরনাম :
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্বে রাশেদ খাঁন ২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’: সংলাপ, বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার এক অনন্য যাত্রা ভালো মানুষ তৈরির দায়িত্ব ভুলে যাচ্ছি আমরা” — তরুণ প্রজন্মের মূল্যবোধ নিয়ে কায়সার হামিদ লোভনের উদ্বেগ অভিনয়ে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, চ্যানেল আইয়ে শুরু ‘ব্রাজেন্টিনা ক্লাব’ অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণার প্রস্তুতি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ, কৃষক দল নেতা রিফাতুল ইসলাম রায়হান গ্রেপ্তার আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ প্যারেন্টস ফোরামের আত্মপ্রকাশ। শিক্ষার্থীদের কল্যাণে গঠিত হলো আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা?

পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু

মাগুরা টাইমস ডেস্ক

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ গ্রহণ করেছেন আবদুল মুকিত মজুমদার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে তারেক রহমান-এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। তিনি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-এর চেয়ারম্যান এবং চ্যানেল আই-এর পরিচালক হিসেবে দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে আসছেন।

এ বছর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-সহ মোট ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়, যার পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাইমা রহমান।
অন্যান্য পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসন, গবেষণা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে আরও অনেকে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র-সহ মোট পাঁচটি প্রতিষ্ঠান।
১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ-এ কিশোর বয়সে অংশ নেওয়া মুকিত মজুমদার বাবু দেশ স্বাধীন হওয়ার পর পড়াশোনা শেষে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ১৯৮৪ সালে দেশে ফিরে ব্যবসা শুরু করলেও নিজেকে সীমাবদ্ধ রাখেননি শুধু ব্যবসায়। বরং পরিবেশ রক্ষায় নিজেকে নিবেদিত করেন।
২০০৯ সালে প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ২০১০ সালে চ্যানেল আই-এ শুরু করেন জনপ্রিয় পরিবেশভিত্তিক অনুষ্ঠান “প্রকৃতি ও জীবন”, যা ইতোমধ্যে দেশের অন্যতম দীর্ঘমেয়াদি তথ্যচিত্র সিরিজে পরিণত হয়েছে।
তার নেতৃত্বে বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, প্রজাপতি পার্ক স্থাপন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে তথ্যকেন্দ্র নির্মাণ, জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় গাছের পরিচিতি ফলক সংযোজনসহ নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

 

শুধু পরিবেশ নয়, মানুষের কল্যাণেও রয়েছে তার ব্যাপক অবদান। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শীতবস্ত্র প্রদান, বন্যায় ত্রাণ সহায়তা এবং দরিদ্র মানুষের জন্য বিকল্প আয়ের ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। সেলাই মেশিন, গরু, ছাগল, হাঁস-মুরগি, রিকশা ও ইজিবাইক বিতরণের মাধ্যমে বহু মানুষকে স্বাবলম্বী করেছেন।
এছাড়া তার উদ্যোগে গড়ে ওঠা ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ দেশের তৃণমূল পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে লাখো গাছ রোপণের উদ্যোগ দেশব্যাপী সাড়া ফেলেছে।
দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতেও নিয়মিত অংশ নিচ্ছেন তিনি, তুলে ধরছেন বাংলাদেশের পরিবেশ ভাবনা। তার কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
শুভেচ্ছা
স্বাধীনতা পুরস্কার ২০২৬ অর্জন করায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
পরিবেশ সংরক্ষণে তার অসামান্য অবদান জাতির জন্য এক অনন্য উদাহরণ। তার নিরলস প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করে।
মাগুরা টাইমস ২৪ ডটকম পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ