রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম মোল্লা আর নেই — আজ বেলনগরে জানাজা ও দাফন 🇧🇩

তৌহিদ মাগুরা প্রতিনিধি

📰 শোক সংবাদ
মাগুরা সদর উপজেলার বেলনগর নিবাসী
বীর মুক্তিযোদ্ধা, শ্রীপুর আকবর বাহিনীর কমান্ডার,
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ বদরুল আলম মোল্লা
গত শুক্রবার রাত ১১:৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তিনি ১৯৪২ সালের ৩০ এপ্রিল জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ০৩ মার্চ মৃত্যুবরণ করেন।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন আকবরবাহিনীর সাহসী ফ্রন্ট ফাইটার এবং শ্রীপুর বাহিনীর অন্যতম কমান্ডার। ২৬ মার্চ চট্টগ্রামের সিবিআরসি থেকে বিদ্রোহ করে নিজ গ্রাম বেলনগরে ফিরে এসে আকবর হোসেনের গঠিত যোদ্ধা দলে যোগ দেন। বিনোদপুর, নাকোল, রামদিয়া ও শৈলকূপাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধে বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেন। শৈলকূপা থানা আক্রমণের সময় পাকবাহিনীর গুলিতে আহত হলেও তিনি যুদ্ধ চালিয়ে যান—যা তাঁর অসীম সাহস ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত।
আজ (শনিবার) জহর নামাজ বাদ বেলনগর স্কুল প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর ৯ সন্তানের মধ্যে ৬ জন ছেলে ও ৩ জন মেয়ে রয়েছেন। তাঁদের মধ্যে ২ জন বর্তমানে বিদেশে অবস্থান করছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁকে একজন সাহসী যোদ্ধা, সৎ মানুষ ও সমাজের অভিভাবক হিসেবে স্মরণ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ