বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই

মাগুরা টাইমস ডেস্ক

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ শামস সুমন আর নেই। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

চ্যানেল আই অনলাইন-এ প্রকাশিত খবরে জানা যায়, এদিন সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। বিভিন্ন গণমাধ্যম সূত্রে আরও জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
এক সময়ের টিভি নাটকের জনপ্রিয় মুখ শামস সুমন মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় সমান দক্ষতায় অভিনয় করে দর্শকের মন জয় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি গণমাধ্যমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ‘রেডিও ভূমি’র স্টেশন চিফ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘স্বনন’-এর সদস্য ছিলেন শামস সুমন। অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একাধিক উল্লেখযোগ্য চলচ্চিত্র— মন জানেনা মনের ঠিকানা (২০১৬), কক্সবাজারে কাকাতুয়া (২০১৬), চোখের দেখা (২০১৬), প্রিয়া তুমি সুখী হও (২০১৪), আয়না কাহিনী (২০১৩), বিদ্রোহী পদ্মা (২০০৬), জয়যাত্রা (২০০৪), নমুনা (২০০৮), হ্যালো অমিত (২০১২) প্রভৃতি।
২০০৮ সালে ‘স্বপ্নপুরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই গুণী অভিনেতা।
জানা গেছে, তার জানাজা অনুষ্ঠিত হবে রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে এবং পরে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ