বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার কৃতি সন্তান ও মানবিক চিকিৎসক ডা. দেবাশিস বিশ্বাস আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য চিকিৎসক সংগঠন American College of Physicians (ACP) কর্তৃক সম্মানজনক ‘Fellowship’ (FACP) সম্মানে ভূষিত হয়েছেন। ইন্টারনাল মেডিসিন বিষয়ে পেশাগত উৎকর্ষ ও চিকিৎসা সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই আন্তর্জাতিক সম্মান প্রদান করা হয়।

ডা. দেবাশিস বিশ্বাস, MBBS, FCPS, FACP, বর্তমানে মাগুরা মেডিক্যাল কলেজে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একজন দক্ষ চিকিৎসকের পাশাপাশি মানবিক গুণাবলির জন্য তিনি মাগুরা জেলাজুড়ে ব্যাপক পরিচিত। অসহায় ও দরিদ্র রোগীদের পাশে দাঁড়ানো, অনেক সময় বিনা ফিতে চিকিৎসা দেওয়া এবং রোগীদের প্রতি আন্তরিক আচরণের কারণে তিনি মানুষের কাছে একজন “গরিবের বন্ধু” হিসেবে পরিচিতি পেয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ডা. দেবাশিস বিশ্বাস জানান, তার বাবা ছিলেন একজন প্রাক্তন অধ্যাপক। ছোটবেলা থেকেই বাবার স্বপ্ন ছিল তিনি যেন একজন ডাক্তার হন। তবে তার বাবার একটি প্রধান শর্ত ছিল—যদি তিনি ডাক্তার হতে পারেন, তবে যেন গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সেবায় নিজেকে নিয়োজিত করেন। বাবার সেই স্বপ্ন ও শর্তকে হৃদয়ে ধারণ করেই তিনি তার কর্মজীবনে নিষ্ঠার সাথে মানুষের সেবা করে যাচ্ছেন।

এই আন্তর্জাতিক সম্মান পাওয়ার পর ডা. দেবাশিস বিশ্বাস বলেন, তিনি এই অর্জন মাগুরাবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। পাশাপাশি শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, সহকর্মী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
ভবিষ্যতেও আরও নিষ্ঠার সাথে মানুষের সেবা করে যেতে তিনি সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। এ বিষয়ে তিনি মাগুরা টাইমস ২৪-কে এসব কথা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ