রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় ভয়াবহ দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের অকাল মৃত্যু,

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরার পারনান্দুয়ালী নবগঙ্গা ব্রিজে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে পুলিশ সদস্য বাদশা মোড়ল (২৬) নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা রোড নবগঙ্গা ব্রিজের দক্ষিণ পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ক্যাম্পে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি মাগুরা পুলিশ লাইন থেকে রেশন নিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নবগঙ্গা ব্রিজের কাছে পৌঁছালে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া ঝরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ তার সন্ধান ও চালককে আটক করার চেষ্টা চালাচ্ছে। নিহত পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ আইনি প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ