রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

ভর্তি কোচিং করতে এসে রহস্যজনকভাবে নিহত মাগুরার তরুণী রাশেদা

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা থেকে রাজধানী ঢাকার মিরপুরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে এসে রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন রাশেদা আক্তার (১৮) নামে এক তরুণী। তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা।
গত সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের সামনে একটি ট্রলি থেকে রাশেদার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
রাশেদা আক্তার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। মাত্র ১৬ দিন আগে ভর্তি কোচিং করতে তিনি ঢাকায় আসেন এবং মিরপুরে তার বোনের বাসায় অবস্থান করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, গত শনিবার রাতে বোনের বাসার সামনে প্রতিবেশী যুবক নয়ন ইসলামের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে রাশেদার তর্কাতর্কি হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি নিজেকে রাশেদার ‘স্বামী’ পরিচয় দিয়ে ঢামেক হাসপাতালের সামনে মরদেহটি রেখে দ্রুত পালিয়ে যায়।
নিহতের বোন খালেদা আক্তার ও ভগ্নিপতি মামুন জানান, গ্রামের প্রতিবেশী মতিউর রহমানের ছেলে নয়ন ইসলাম দীর্ঘদিন ধরে রাশেদাকে উত্যক্ত করে আসছিল। তাদের দাবি, নয়ন ইসলামই শ্বাসরোধ করে রাশেদাকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে গেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নয়নের পরিবার এলাকা ছেড়ে পলাতক রয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঢামেক মর্গে গিয়ে স্বজনরা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আজম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ