রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরায় বিভিন্ন দলের প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ

তৌহিদ মাগুরা প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার দুইটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মাগুরা-১ ও মাগুরা-২ সংসদীয় আসনের জন্য এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এদিন মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের।

অন্যদিকে, মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে তার ছেলে অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এছাড়া একই সময়ে মাগুরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কুতিবুল্লাহ হোসেন কুটি মিয়া নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এম বি বাকের সাংবাদিকদের বলেন,
“সারা দেশের মতো মাগুরাতেও দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি মানুষের ব্যাপক ভালোবাসা তৈরি হয়েছে। আমরা আশা করি, নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন,
“গত তিনটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলে আমরা আশাবাদী।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ