রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরা সদর ভূমি ও সাব-রেজিস্ট্রি অফিসে মধ্যরাতের পেট্রোল বোমা হামলা — গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ছাই

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে শনিবার ভোর রাতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় দুটি প্রতিষ্ঠানের একাধিক কক্ষ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে সরকারি গুরুত্বপূর্ণ নথি, কাগজপত্র, কম্পিউটার-প্রিন্টারসহ মূল্যবান সম্পদ ধ্বংস হয়ে গেছে।

ভূমি অফিসের নৈশ প্রহরী মাসুদুর রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে শহরের কেশব মোড় এলাকায় ভূমি অফিসের নিচতলার পূর্ব পাশে ৫ নম্বর অফিস সহকারীর কক্ষের পেছনদিক দিয়ে জানালা খুলে হঠাৎ বিকট শব্দে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। মুহূর্তেই কক্ষটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে কক্ষের কম্পিউটার, প্রিন্টার ও বিপুল পরিমাণ জরুরি নথি পুড়ে যায়।

এর মাত্র আধা ঘণ্টা পর, রাত ৪টার দিকে জেলা রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে দলিল লেখকদের তিনটি সেরেস্তা ঘরেও একই ধরনের পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। দলিল লেখক রবিউল ইসলাম জানান, সাব-রেজিস্ট্রার অফিসের এজলাসের পেছনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় জানালার পর্দা, বুক সেলফ এবং তিন দলিল লেখকের সেরেস্তা সম্পূর্ণ পুড়ে যায়। সেখানে থাকা বিপুল পরিমাণ দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে ধ্বংস হয়। ঘটনাস্থল থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।পুলিশ সুপার প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিসিটিভি ফুটেজসহ সব দিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। জেলা প্রশাসক সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ