শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুই সপ্তাহ পর পিস্তলসহ আবারও গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা শামিম

তৌহিদ মাগুরা প্রতিনিধি

দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাত্র দুই সপ্তাহ পর বিদেশি পিস্তল ও গুলিসহ আবারও গ্রেফতার হয়েছেন মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের ভায়না গ্রামের চোপদারপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। এ সময় তাঁর কাছ থেকে ১১ রাউন্ড তাজা গুলিসহ একটি চায়না পিস্তল ও একটি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতার আশরাফুজ্জামান শামিম ভায়না গ্রামের মৃত বাকী চোপদারের ছেলে।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছরের ২২ জানুয়ারি তাঁকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সদস্যপদ পুনর্বহালের আবেদন করলে গত ১৭ নভেম্বর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানান, অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের পর শামিমকে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ