বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় প্রথম বিভাগ কাবাডি ও ক্রিকেট লীগ আয়োজনে প্রস্তুতি চূড়ান্ত — অনুষ্ঠিত হলো ‘মিট দ্য প্রেস’

তৌহিদ মাগুরা প্রতিনিধি

আসন্ন প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫ এবং জুলাই শহীদ স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫ আয়োজন উপলক্ষে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেল চারটায় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা।

সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক ও জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি লীগ পরিচালনা কমিটির আহবায়ক কাজী আশিক রহমান, ক্রিকেট লীগ পরিচালনা কমিটির আহবায়ক জাহিদুল ইসলাম এবং সদ্য যোগদান করা জেলা ক্রীড়া কর্মকর্তা বি. এম. সাজিন ইসরাত।

জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়— অক্টোবরের শেষ সপ্তাহে শহরের নোমানী ময়দানে আট দলীয় প্রথম বিভাগ কাবাডি লীগ অনুষ্ঠিত হবে। একই ধারাবাহিকতায় নভেম্বরের শুরুতে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লীগ, যেখানে অংশ নেবে জেলার ১৬টি ক্লাব।

সভায় জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,

“গত বছর এডহক কমিটি গঠনের পর থেকেই জেলা ক্রীড়া সংস্থা নানা উদ্যোগ গ্রহণ করেছে। এবার জাতীয় খেলা কাবাডি ও জনপ্রিয় খেলা ক্রিকেটের মাধ্যমে নতুন উদ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমরা প্রস্তুত। ভবিষ্যতে আরও বিভিন্ন খেলাধুলার আয়োজন ধারাবাহিকভাবে করা হবে।”

 

তিনি মাগুরার ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে স্থানীয় পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে কাবাডি ও ক্রিকেট লীগের দুটি লোগো উন্মোচন করা হয়। উপস্থিত অতিথিরা লোগো দু’টি দেখে কিছু অংশ সংশোধনের পরামর্শ দেন। সাংবাদিকরাও ক্রীড়ার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন, যা জেলা প্রশাসক সাদরে গ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ