বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাবের মতবিনিময়

মাগুরা টাইমস ডেস্ক:

সাভারে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বন্ধুদের সঙ্গে মতবিনিময় করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও সাবেক ছাত্রনেতা (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল) ব্যারিস্টার শিহাব শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সাভার থানা রোডের মামুন পার্টি প্যালেসে ঢাকা-১৯ আসনকে কেন্দ্র করে এ মতবিনিময় সভায় যোগ দেন।

মতবিনিময় সভায় উপস্থিত বন্ধুরা বলেন— নেতৃত্ব হলো একটি ‘শিল্প’। এর মাধ্যমে একটি দলকে কার্যকরভাবে পরিচালনা করা যায়, সদস্যদের অনুপ্রাণিত করে সম্মিলিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। সততা, নৈতিক দৃঢ়তা, সাহসিকতা ও স্বচ্ছ দৃষ্টি একজন নেতার মূল গুণাবলি। এসব গুণ আমরা আমাদের বন্ধু ব্যারিস্টার শিহাবের মধ্যে খুঁজে পাই। তারা আশা প্রকাশ করেন, দল অবশ্যই যোগ্য ব্যক্তিকেই ঢাকা-১৯ আসনের দায়িত্ব দেবে।

একজন বন্ধু স্মৃতিচারণ করে বলেন, ফ্যাসিস্ট আমলে বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মিথ্যা মামলার যাঁতাকলে পিষ্ট হলে ব্যারিস্টার শিহাব তাদের আইনগত সহায়তায় পাশে দাঁড়ান। আইনজীবী ফোরামের আন্দোলন-সংগ্রামেও ছিলেন অগ্রভাগে। ২০১৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে প্রতিকূল পরিবেশেও সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হয়ে তিনি আলোচনায় আসেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য, যার ফলে তাকে মিথ্যা মামলার আসামিও হতে হয়।

মতবিনিময় সভায় ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন— “দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। আমাদের লক্ষ্য নেতা নয়, ধানের শীষকে বিজয়ী করা। স্কুল জীবন থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির সঙ্গে সম্পৃক্ত আছি। মানুষ এখন একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তৃণমূল পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ রাখছি এবং দলের পক্ষ থেকেও মাঠপর্যায়ে প্রার্থীদের যাচাই চলছে। নির্বাচন যথাসময়ে হবে, গণতন্ত্রের কোনো বিকল্প নেই।”

সভায় চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শিক্ষার্থীসহ সর্বস্তরের সুধিজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ