রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

দেড় বছর পর অপহৃত সন্তানকে উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিলো মাগুরা আর্মি ক্যাম্প

তৌহিদ, মাগুরা:

মাগুরা জেলার মহম্মদপুর থানার বরুরিয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ বাদশা শেখের ছেলে মোঃ আরশাদুল শেখ (১৪), খানিকটা বুদ্ধি প্রতিবন্ধী কিশোর, অপহরণের দেড় বছর পর উদ্ধার হলো বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা আর্মি ক্যাম্পের তৎপরতায়।

গত বছরের ফেব্রুয়ারি (২০২৪) মাসে একই উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মোঃ লিটন শেখ আরশাদুলকে নিজ বাড়ি থেকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে আরশাদুলকে নিজের সন্তান পরিচয় দিয়ে একটি মৎস্য খামারে চাকরি করায় এবং তার বেতনের টাকা নিজে ভোগ করে। পরবর্তীতে চলতি বছরের ১ ফেব্রুয়ারি (২০২৫) লিটন শেখ আবারও তাকে মাগুরা সদরে নিয়ে এসে একটি পোল্ট্রি ফার্মে কাজ করায় এবং সেখানেও আরশাদকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেয়।

দীর্ঘ দেড় বছর সন্তানের কোনো খোঁজ না পেয়ে হতাশ পিতা-মাতা অবশেষে গত আগস্টের শেষের দিকে খবর পান যে তাদের ছেলে মাগুরা সদরে দেখা গেছে। তারা মাগুরা আর্মি ক্যাম্পের কাছে সহযোগিতা চাইলে সেনারা অবিলম্বে অনুসন্ধানে নামে।

অবশেষে আজ বুধবার (৪ সেপ্টেম্বর ২০২৫) মাগুরা আর্মি ক্যাম্প সদর থানার কাদিরপাড় এলাকা থেকে আরশাদুল

কে উদ্ধার করতে সক্ষম হয়। পরে যথাযথ প্রমাণাদির ভিত্তিতে তাকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়। সন্তানকে পেয়ে অসহায় পরিবারটি আনন্দ ও স্ব

স্তিতে ভরে ওঠে।

উদ্ধারের খবর জানাজানি হলে আসামি লিটন শেখ পালিয়ে যায়। তবে পোল্ট্রি ফার্মের মালিক অপহরণের বিষয়ে অজ্ঞতার প্রমাণ দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, আর্থিক অনটনে থাকা পরিবারটিকে সেনাবাহিনীর পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর জনমনে সেনাবাহিনীর প্রতি আস্থা ও কৃতজ্ঞতা আরও বৃদ্ধি পেয়েছে বলে মাগুরাবাসীর প্রতিক্রিয়ায় জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ