রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

সিরিজদিয়া বাওড়ে বৃক্ষরোপণ কর্মসূচি: জেলা প্রশাসকের অংশগ্রহণে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের উদ্যোগ

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের উদ্যোগে ১৫ আগস্ট ২০২৫ তারিখে সিরিজদিয়া বাওড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানব জীবনের নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে। তিনি এ ধরনের উদ্যোগকে সমাজ ও দেশের কল্যাণে অনুকরণীয় উল্লেখ করেন।

তিনি আরও সকলকে নিজ নিজ উদ্যোগে বৃক্ষরোপণে অংশগ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ