বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরায় জেলা প্রশাসনের উদ্দ্যোগে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ

তৌহিদ, মাগুরা
usytfietf
tjetgetgl

মাগুরা জেলার শালিখা ও শ্রীপুর উপজেলার ৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), খুলনা বিভাগ, খুলনা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, মাঠ পর্যায়ে গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে এধরনের সহায়তা অত্যন্ত কার্যকর। বাইসাইকেল পাওয়ার ফলে তারা আরও দ্রুততার সঙ্গে স্থানীয় জনগণের সেবা দিতে পারবেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ সময় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, গ্রাম পুলিশদের কাজের সুবিধা ও কাজে গতি বাড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ