
উপস্থাপনা ও পরিচালনায় কেকা ফেরদৌসী। দীর্ঘদিন ধরে তিনি দেশের নানা প্রান্তে ঘুরে ঐতিহ্যবাহী আঞ্চলিক রান্না ধারণ করে দর্শকদের জন্য টেলিভিশন পর্দায় তুলে ধরেছেন।
তবে এবারের আয়োজন ভিন্নধর্মী—বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রন্ধনবিদরা সরাসরি চ্যানেল আই স্টুডিওতে এসে নিজেদের অঞ্চলের প্রিয় খাবার ‘দেশ বিদেশে রান্না’ অনুষ্ঠানে নিজেরাই রান্না করে পরিবেশন করছেন।
অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।