বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় ডায়াবেটিক হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার ও ইনডোর কার্যক্রমের উদ্বোধন

মাগুরা বিশেষ প্রতিনিধি:

মাগুরা ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত ডাক্তার লুৎফুর রহমান ডায়াবেটিক হাসপাতালে আধুনিকায়নের অংশ হিসেবে “সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম মজিদ-উল-হক এবং জেবুন্নেছা মজিদ অপারেশন থিয়েটার” ও ইনডোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। তিনি ফিতা কেটে ও দোয়া-মোনাজাতে অংশ নিয়ে আধুনিক এই চিকিৎসা সুবিধার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিমিন আক্তার মজিদ। তিনি বলেন, “এই আধুনিক অপারেশন থিয়েটার ও ইনডোর সেবা চালুর মাধ্যমে মাগুরাবাসী এখন উন্নত চিকিৎসা সেবা ঘরে বসেই পাবে। এতে রোগীদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা ও মেজর জেনারেল এম মজিদ উল হকের এপিএস শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা হাসপাতালের উন্নয়নমূলক এই পদক্ষেপকে মাগুরার স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন অপারেশন থিয়েটার ও ইনডোর কার্যক্রম চালুর ফলে ডায়াবেটিস রোগীসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এখন মাগুরাতেই সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ