
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট সন্ধ্যা ৬:০০টায় মাগুরা জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ মঞ্চ নাটক প্রদর্শনী। জেলা পরিষদ, মাগুরা-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ নাট্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম।

নাটকটি জুলাই গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত হয়। এতে গণতন্ত্র, স্বাধীনতা এবং শহিদদের আত্মত্যাগের দৃশ্যাবলি নাটকীয় ও হৃদয়গ্রাহীভাবে উপস্থাপিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “শহিদদের বীরত্বগাথা শুধু ইতিহাস নয়, এটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। নাটক সমাজ সচেতনতা গঠনের এক শক্তিশালী মাধ্যম।”
অনুষ্ঠানে মাগুরার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নাটক উপভোগ করেন এবং শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
