শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরনাম :
প্রতিশ্রুতি রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারীপ্রধান পরিবারের হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দিলেন। ১০ মার্চ ২০২৬ দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে সরকারের নতুন উদ্যোগ মাগুরার কৃতি সন্তান ডা. দেবাশিস বিশ্বাসের আন্তর্জাতিক স্বীকৃতি — ACP থেকে FACP সম্মানে ভূষিত বগুড়ার মমো ইন-এ বসছে ২০তম টিএমএসএস–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫-এর জমকালো আসর উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে সমন্বয়ের আহ্বান: মাগুরায় দপ্তরপ্রধানদের সঙ্গে এমপি মনোয়ারের মতবিনিময় মহামিলনের প্রত্যাশায় নাকোল রায়চরণ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল ১৩ মার্চ ঢাকায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাগুরায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মাগুরার মনজুর মোর্শেদ চৌধুরী মনোয়ার হোসেন খান: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, উন্নয়নে চান সবার সহযোগিতা সংস্কৃতি হোক উন্নয়নের শক্তি — মাগুরাবাসীর প্রত্যাশায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী “মাগুরায় চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না”— চিকিৎসকদের নিরাপত্তায় কঠোর বার্তা এমপি মনোয়ার হোসেন খানের

মাগুরাতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কর্তৃক ১টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আদায়

তৌহিদ, মাগুরা

মাগুরা জেলার সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার ২৭ জুলাই বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা কালে সার, কীটনাশক ডিলার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।

এসময় মেসার্স মাবিয়া ট্রেডার্স নামক বিসিআইসি সার ডিলার প্রতিষ্ঠানে তদারকিকালে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ১৩৫০ টাকার টিএসপি সার ১৬৫০ টাকা ও ১০৫০ টাকা দামের ডিএপি সার ১৫০০ টাকা পর্যন্ত বিক্রয় করেছেন। এছাড়া অধিক দামে সার বিক্রয় করলেও ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ করছেন না। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার জাকির হোসেনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ০১টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার বিরোধী অপরাধে মোট ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে অন্যান্য পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনা, ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মো: রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মতামত ব্যক্ত করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা সহকারী পরিচালক সজল আহমেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ