বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরনাম :
ফুলেল শুভেচ্ছায় বরণ: বেলনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সোহেল রানা মাদকমুক্ত ও নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিতে মাগুরায় ছাত্র-জনতার বিশাল র‍্যালি দলের জন্য জেল খেটেছেন, নির্যাতন সয়েছেন; অসুস্থতায় কোথায় সহযোদ্ধারা? মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মাগুরায় “লাখো কণ্ঠে শপথ”: সমাজ গঠনে নতুন প্রত্যয়

তৌহিদ, মাগুরা:

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও একটি মর্যাদাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সারাদেশের মতো মাগুরাতেও অনুষ্ঠিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ” কর্মসূচি।

শনিবার, ২৬ জুলাই দেশের সকল জেলার সঙ্গে একযোগে ভার্চুয়াল মাধ্যমে এই শপথ পাঠ অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে এই শপথ পাঠের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, পুলিশ সুপার মিনা মাহমুদা বিপিএম, জেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ ও আহত পরিবারের সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, নারী নেতৃবৃন্দসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।

জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন,
“শপথ পাঠের মাধ্যমে অংশগ্রহণকারীরা নারীর মর্যাদা রক্ষায়, বাল্যবিবাহ প্রতিরোধে, এবং সহিংসতা ও বৈষম্যমুক্ত একটি সহানুভূতিশীল সমাজ গঠনে নিজেদের দায়িত্ববোধ আরও দৃঢ়তার সঙ্গে উপলব্ধি করতে পারবেন।”
অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্থানীয়ভাবে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ