বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

বিদেশি পিস্তল ও গুলিসহ মাগুরায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরায় বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে যৌথবাহিনীর সদস্যরা মাগুরা শহরের তাঁতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। অভিযানের সময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রোহান রশিদ দুরুদ মাগুরা পৌরসভার তাঁতিপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হারুনার রশিদের ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে অন্য কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ