বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে ফেরার পথে মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুটি মিয়া আটক

তৌহিদ মাগুরা প্রতিনিধি

মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনী এলাকায় ফেরার পথে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেন কুটি মিয়া।

এরপর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার একান্ত সহকারী মিটুল হোসেন জানান,
“মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবির একটি টিম আমাদের গাড়ির গতিরোধ করে। পুলিশ সুপারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর আলোচনা আছে—এমন কথা বলে তাকে তাদের গাড়িতে তুলে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”

এ বিষয়ে মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,
“কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার তদন্তপ্রাপ্ত আসামি। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী কি না—এ বিষয়টি আমাদের জানা ছিল না।”

উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ