বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

জাতীয় নির্বাচনের আগে পদত্যাগ করলেন দুই ছাত্র উপদেষ্টা

মাগুরা টাইমস ডেস্ক

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। সরকারের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কার কোন দায়িত্বে ছিলেন তারা?

পদত্যাগকারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্ব পালন করছিলেন—

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

অন্যদিকে মাহফুজ আলম দায়িত্বে ছিলেন—

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

তাদের দু’জনই জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর ছাত্র আন্দোলনের প্রতিনিধিত্ব করে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যোগ দেন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার কার্যালয়

পদত্যাগের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং জরুরি ব্রিফিং করবে বলে জানানো হয়েছে।

কেন পদত্যাগ? নেপথ্যে যা জানা গেছে

সরকারি সূত্র জানায়—মঙ্গলবার (৯ ডিসেম্বর) যমুনায় অনুষ্ঠিত জ্যেষ্ঠ উপদেষ্টাদের বৈঠকে ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে এক পর্যায়ে উচ্চপর্যায় থেকে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের দায়িত্বে থাকা উচিত নয়—এই বিষয়ে ঐকমত্য গড়ে ওঠে।

এর আগেও গত সেপ্টেম্বরেই তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। তখন তারা কিছুটা সময় চেয়েছিলেন।
মাহফুজ আলম সরকার শেষ পর্যন্ত দায়িত্বে থাকতে চান বলেও জানান, এমনকি নির্বাচনে অংশ না নেয়ার কথাও বলেন। কিন্তু গত মাসে আবারও চাপ আসে, এবং অবশেষে তফসিল ঘোষণার আগমুহূর্তে দুইজনই সরে দাঁড়ালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ