বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন তারেক রহমান : জাহিদ হোসেন

মাগুরা টাইমস ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

এজেডএম জাহিদ হোসেন বলেন, “জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত সবার নেতা তিনি। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি দেশে এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়াই নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ পর্বের নেতৃত্ব দেবেন।”

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, “নিউইয়র্ক সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী বিএনপি মহাসচিবসহ রাজনৈতিক নেতাদের যেভাবে হেনস্তা করা হয়েছে, তা আওয়ামী লীগের চিরাচরিত প্রতিহিংসার রাজনীতিরই বহিঃপ্রকাশ।”

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “মনোনয়ন প্রক্রিয়া আমরা শুরু করেছি। বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সিটের চেয়ে ১০ গুণ বেশি। শেষ পর্যন্ত জনপ্রিয়তা ও জনগণের ভালোবাসার ভিত্তিতেই প্রার্থী চূড়ান্ত করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ