রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

মাগুরার উন্নয়ন ভাবনায় ডা. সিমিন এম আখতার: অবসরপ্রাপ্ত সৈনিক সমিতির সাথে মতবিনিময়

তৌহিদ মাগুরা প্রতিনিধি

আজ ২১ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
মাগুরা জেলা অবসরপ্রাপ্ত সৈনিক সমিতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হলেন আধুনিক মাগুরার রূপকারের কন্যা ডা. সিমিন এম আখতার।

এই উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাগুরা জেলা সৈনিক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ ইমদাদুর রহমান মোল্লা এবং সমিতির সভাপতি ও আজকের সভার সভাপতি এ্যাড. রিজাউল ইসলাম।

ডা. সিমিন তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন, সমিতির সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন এবং মাগুরার উন্নয়ন বিষয়ে তাঁদের মতামত শোনেন। আলোচনায় উঠে আসে তাঁর বাবার স্মৃতি, মাগুরার প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার পরামর্শ।

তিনি বলেন, “আমি চাই মাগুরার প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে কাছে থেকে জানতে, তাঁদের সমস্যাগুলো শুনতে এবং সমাধানের পথ খুঁজতে।”

এভাবেই ডা. সিমিন নিয়মিত ছুটে আসছেন মাগুরার মাটিতে—মানুষের কথা শোনার জন্য, মাগুরার আগামী দিনের স্বপ্ন গড়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ