রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরনাম :
ফাহমিদা হকের মনোনয়ন: সমালোচনার জবাবে যা বললেন জিল্লুর রহমান পরিবেশ রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি: স্বাধীনতা পুরস্কার পেলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু এসএসসি পরীক্ষার দ্বারপ্রান্তে শিক্ষার্থীদের প্রতি শিক্ষক আফরোজা খাতুনের মমতাভরা বার্তা কিংবদন্তি কণ্ঠের বিদায়: আশা ভোঁসলেকে ঘিরে স্মৃতি আর আবেগ মাগুরায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, পানি প্রবাহ স্বাভাবিক ও জলাবদ্ধতা নিরসনে আশাবাদ মাগুরায় স্পোর্টস একাডেমির যাত্রা শুরু, ক্রীড়া উন্নয়নে জোরালো দাবি মাগুরার আড়পাড়ায় অনিয়মের ছড়াছড়ি, ভোক্তা অধিকার অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা মাগুরায় খাল পুনঃখনন শুরু: জলাবদ্ধতা নিরসন ও কৃষিতে নতুন সম্ভাবনা সুপারিশে অনুমতি, বাস্তবে কেলেঙ্কারি—লটারির টাকা নিয়ে উধাও বিএনপি নেতা বেসরকারি খাতের ‘উপদেষ্টা পরিষদ’ নয়—বিভ্রান্তি দূর করল বিডা

ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এডভোকেট নেওয়াজ হালিমা আরলী: মাগুরাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

মাগুরার রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক সংসদ সদস্য, জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এডভোকেট নেওয়াজ হালিমা আরলী। ধানের শীষের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি মাগুরাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার জানিয়েছেন। সম্প্রতি জনপ্রিয় টকশো “মাগুরা টক”-এ উপস্থাপক শাহিনুর ইসলামের প্রশ্নের জবাবে তিনি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক

 পরিস্থিতি নিয়ে সরাসরি বক্তব্য  দিয়েছেন

রাজনৈতিক চ্যালেঞ্জ, গ্রুপিং ও সতর্কবার্তা

নেওয়াজ হালিমা আরলী বলেন,
“মাগুরার রাজনৈতিক পরিবেশে সম্প্রতি যে গ্রুপিং তৈরি হয়েছে,  এটি দলের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে। বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা একদম বিভাজনের মুখোমুখি হয়েছেন। আমাদের দায়িত্ব হলো এই বিভাজন দূর করে জনগণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা।”

তিনি আরও যোগ করেন,
“বর্তমানে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং দেশের স্বার্থকে রক্ষা করতে হবে। অর্থনীতি গভীর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অতীত স্বৈরাচারী পদক্ষেপগুলো থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন।”

দলের নেতৃত্ব ও দিকনির্দেশনা

নেওয়াজ হালিমা আরলী বলেন,
“গণতন্ত্রের মা হচ্ছেন খালেদা জিয়া। তিনি সুস্থ আছেন এবং দলের ভেতর থেকে নিয়মিত কাজ করে চলেছেন। নারীদের ক্ষমতায়ন ও শিক্ষা ক্ষেত্রে তিনি ব্যাপক পরিবর্তন এনেছেন। অন্যদিকে, তারেক রহমান দূরে থাকলেও আমাদের মধ্যে আছেন এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।”

তিনি উল্লেখ করেন, সম্প্রতি ইউনূসের সফরসঙ্গী হিসেবে বিএনপি থেকে দুই নেতা—জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব তারেক রহমান—কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এডভোকেট আরলী এটিকে দলের জন্য ইতিবাচক দিক বলে মনে করেন।

নারীর ভোট ও ধানের শীষের গুরুত্ব

এডভোকেট আরলী বলেন,
“ধানের শীষের বিকল্প কি আছে বাংলাদেশে? বেহেশত আল্লাহর হাতে নির্ধারিত—কে বেহেশতে যাবে, কে দোযখে, তা ভোট দিয়ে হয় না। কিন্তু একটি দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও শিশুর ভবিষ্যৎ নির্ভর করে একটি ব্যালটের সঠিক সিলের ওপর। ধানের শীষের ভোট নারীর জন্য এক ব্যাংকের মতো, যা দেশের উন্নয়নকে শক্তিশালী করবে।”

তিনি আরও যোগ করেন,
“কতিপয় বোরকা ধারি বিশেষ সংগঠনের নারীরা এখনই ঘরে ঘরে গিয়ে বেহেশত কেনার নাম করে ভোট প্রচারণা চালাচ্ছেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন হবে অনেক কঠিন। ষড়যন্ত্রকারীরা বসে নেই, তার প্রমাণ প্রতিদিনের ঘটনার মধ্যেই আমরা দেখছি—ডাকসু, জাকসু নির্বাচনে।”

এডভোকেট আরলী নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন,
“আমরা নারী। আমরা ভোটার সংখ্যা বেশি। আমরা কখনো বসে থাকব না। আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের নারীদের প্রতিভূ হয়ে একাই জেল খেটেছেন, পারিবারিক বন্দি থেকেও দেশ ও জনগণের জন্য সংগ্রাম করেছেন। তার সংগ্রাম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের শপথ নিতে হবে—কিভাবে আবার ধানের শীষকে জয়যুক্ত করা যায়।”

তিনি স্মরণ করান,
“নারীদের আজকের এই অবস্থান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন। আমাদের ৩১ দফার মধ্যে একাধিক দফাতেই নারীর ক্ষমতায়ন ও সুরক্ষা বিষয়ে নির্দেশনা রয়েছে। তাই সকল স্তরের মানুষ মনে করেন, ধানের শীষের জয় আমাদের দায়িত্ব।”

মাগুরার উন্নয়ন ও নেতৃত্ব পুনর্গঠন

তিনি বলেন,
“মাগুরার ত্যাগী নেতাদের যাচাই-বাছাই করে দলে পুনঃসম্পৃক্ত করা হবে। তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব মাগুরার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাগুরাকে নতুনভাবে সাজাতে চাই, যেখানে থাকবে জনগণের আস্থা ও অংশগ্রহণ। দুর্নীতি, চাঁদাবাজি বা দখলদারিত্ব—এসবের কোনো স্থান থাকবে না।”

মিশন ও ভিশন

এডভোকেট নেওয়াজ হালিমা আরলীর পরিকল্পনা ও লক্ষ্য:

মাগুরাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা।

ছাত্ররাজনীতিতে আস্থা ও সম্ভাবনা ফিরিয়ে আনা।

নারীদের জন্য কর্মসংস্থান ও ক্ষমতায়ন কর্মসূচি চালু করা।

ত্যাগী নেতাকর্মীদের মর্যাদা ও সম্মান পুনঃপ্রতিষ্ঠা করা।

সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মাগুরায় নতুন রাজনৈতিক ধারা তৈরি করা।

তিনি মনে করেন, ছাত্র-ছাত্রীদের মধ্যে রাজনীতি ও নেতৃত্বের প্রতি আস্থা ফেরানো এখন সময়ের দাবি।

এডভোকেট নেওয়াজ হালিমা আরলী মাগুরার মানুষকে উদ্দেশ্য করে বলেন,
“আমার লক্ষ্য একটাই—মাগুরার রাজনীতি নতুনভাবে সাজানো। সমস্ত বিভাজন, দুর্নীতি ও দখলদারিত্ব দূর করে মানুষমুখী উন্নয়ন নিশ্চিত করা। ছাত্র-ছাত্রীদের মধ্যে রাজনীতির আশা ফিরিয়ে আনা হবে এবং মাগুরা হবে দেশের মডেল জেলা। ধানের শীষের জয় আমাদের দায়িত্ব, নারীদের শক্তি ও অংশগ্রহণের মাধ্যমে।

”মাগুরার সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই তার নাম আলোচনার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি তিনি ধানের শীষের প্রার্থী হন, তবে মাগুরায় নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ