বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরনাম :
মাগুরার মহম্মদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: অনিয়মে ৭৫ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা বেলনগরের কৃতি সার্ভেয়ার ও ফুটবলার মোঃ ওলিয়ার রহমান (আক্কাস মোল্লা) (আমিন) আর নেই মাগুরায় যাত্রা শুরু করলো “মাগুরা পেইন্ট গার্ডেন” এক ছাদের নিচে মিলছে দেশি-বিদেশি পাঁচ শীর্ষ পেইন্ট ব্র্যান্ডের সেবা আসন্ন ঈদকে সামনে রেখে মাগুরায় পশু হাটে নিরাপত্তা জোরদার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সাথে ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের মতবিনিময় সভা পুলিশ সপ্তাহ–২০২৬ এ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে সাফল্য: মাগুরা জেলা পুলিশের অর্জন মাগুরায় অনুজ নাট্যাঙ্গনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মাগুরায় নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত মাগুরা জেলা যুবদল সভাপতি কল্লোলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরায় পুলিশ সুপার মোল্লা আজাদের দ্রুত পদক্ষেপে কলার হাট কেন্দ্রিক সম্ভাব্য সংঘর্ষ নস্যাৎ মুক্তিযুদ্ধের কিংবদন্তি অধিনায়ক আকবর হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

নিহত সাংবাদিকের পরিবারের পাশে ছাত্রশিবির, দুই লক্ষ টাকা সহায়তা

মাগুরা টাইমস্ ডেস্ক

ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেন চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল শিবলী। তিনি রেখে গেছেন স্ত্রী ও দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর, ছোট সন্তান আজমীনের বয়স মাত্র দেড় বছর।

শোকাবহ এই সময়ে নিহত সাংবাদিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রশিবির। প্রাথমিকভাবে ছোট দুই শিশুর খরচের জন্য সংগঠনের পক্ষ থেকে দুই লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তারা পরিবারটির পাশে থাকবেন।ডাকসুর নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেন—

“আয়াত আমাকে বলছিল, আল্লাহ তার বাবাকে নিয়ে গেছেন এবং সুন্দর জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আর আসবেন না, তাই সে তার মা ও ছোট বোনের খোঁজখবর রাখবে।”

অবুঝ শিশুর মুখে এমন কথায় আবেগাপ্লুত সবাই।বড় বড় রাজনৈতিক দল বা সাংবাদিক সংগঠন কেউ সহায়তার হাত বাড়িয়ে না দিলেও ছাত্রশিবিরের এই উদ্যোগকে মহৎ কাজ হিসেবে দেখছেন সাংবাদিক মহল। অনেকেই বলছেন, ছাত্রশিবিরকে ভালোবাসার জন্য দল করতে হয় না, তাদের কাজই ভালোবাসতে বাধ্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ